পাটওয়ারী,রামগঞ্জ (লক্ষীপুর) : লক্ষীপুর-১ রামগঞ্জ আসনে উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহাজানকে মনোনয়ন দেওয়ায় দলের মনোনয়ন বোর্ডকে অভিন্দন জানিয়ে শনিবার ৩০ নভেম্বর বিকেলে পৌর আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,পৌর যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লিটনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে পৌর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে বাইপাস সড়কে দশ মন মিষ্টি বিতরনের মধ্য দিয়ে শেষ হয়।এছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নে পৃথক পৃথক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন হয়।




