ads

বুধবার , ২১ জুলাই ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২১, ২০২১ ১:০২ অপরাহ্ণ

মেহেরপুরে নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবল। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ২১ জুলাই বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল কুষ্টিয়ার কুমারখালীর কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, পুলিশে কর্মরত অবস্থায় চলতি বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের।

Shamol Bangla Ads

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসেম জানান, ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন সাইফুল ইসলাম। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এসময় হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মেহেরপুর পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানানো হবে।

Need Ads
error: কপি হবে না!