ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে যুবলীগ ও ১৮ দলীয় জোটের পাল্টা-পাল্টি বিক্ষোভ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ৬:৩৬ অপরাহ্ণ

Rajarhat Pic-12-11-13-2রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা :  কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা যুবলীগের উদ্যোগে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় এম.আই ডিগ্রী কলেজ চত্বর থেকে সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পীর নেতৃত্বে একটি বিশাল হরতাল বিরোধী মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সর্দার-এর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম সাবু, ছামিউল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, সুমন রায় প্রমূখ।
এদিকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুপুরে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সা. সম্পাদক মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল সা. সম্পাদক আব্দুল কুদ্দুস, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, সা. মো. নয়ন আলী প্রমূখ। মঙ্গলবার  বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Need Ads
error: কপি হবে না!