ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে নয়া দিগন্তের বর্ষপূর্তী পালন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৯:৩৭ অপরাহ্ণ

DSC_0063 copyইসলামপুর প্রতিনিধি : ইসলামপুরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নয়া দিগন্ত পাঠক পরিবারের ব্যানারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে পত্রিকার জন্ম বাষির্কীর একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত ইসলামপুর প্রতিনিধি ও দৈনিক তথ্য ধারা বূরে‌্যা চীফ খাদেমুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাহিত্যিক,কলামিষ্ট ও ব্যাংকার বাবু অমূল্য রতন পাল। বিশেষ অতিথি’ হিসেবে বক্তব্য রাখেন, সংগীত শিল্পীÑশিক্ষক অরুণ ভাস্কর, ফোকাস বাংলার জামালপুর প্রতিনিধি শিবু ভট্টাচার্য্য, সংবাদের জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী, ইনকিলাবের ইসলামপুর প্রতিনিধি ফিরোজ খান লোহানী।

Shamol Bangla Ads

DSC_0082 copyঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক ইসলামপুর প্রতিনিধি এম, শফিকুল ইসলাম ফারুক, পল­ীকণ্ঠ প্রতিদিন প্রতিনিধি আঃ সামাদ, মোহনা টিভি ইসলামপুর উপজেলা প্রতিনিধি ওসমান হারুনী, দৈনিক যুগান্তরের রহিমা সুলতানা মুকুল, দৈনিক সচেতন কন্ঠের প্রতিনিধি প্রভাষক মুহাম্মদ শাহ্ আলম, সংবাদের সাবেক সহ-সম্পাদক কলামিষ্ট এম. কে. দোলন বিশ্বাস, আজকালের খবরের ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোছাইন লায়ন, মানব জমিন ইসলামপুর প্রতিনিধি মোহাম্মদ শাহা জামাল ঢালী, দিগন্ত বাংলার রোকনুজ্জামান সবুজ,বিডি নিউজ২৪ডটকমের সুজন খন্দকার প্রমুখ। নয়া দিগন্ত অনেক চড়াই উৎরাই পারি দিয়ে ১০ম বর্ষে পা রাখায় শুভ কামনা করেন বক্তারা । বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় নয়া দিগন্তের সাহসী ভূমিকারও প্রশংসা করেন তারা। নয়া দিগন্ত আগামী দিনে দেশ ও জাতির মুখপত্র হিসাবে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!