ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৭:১৫ অপরাহ্ণ

Bnp(শ্রীবরদী) শেরপুর প্রতিনিধি : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও প্রহসনমূলক নির্বাচনের তফসিল বাতিল ও গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দ্বিতীয় দফায় ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর প্রথম দিনে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ৩০ নভেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক চৌধুরী অকুল ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন দুলালের নেতৃত্বে অবরোধ সমর্থনে মিছিলকারীরা পৌরশহরের জবেদ আলী মার্কেটের সামনে শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে হতাহত ও আটক হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!