গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ১৮ দলের ডাকে ৭১ ঘন্টা অবরোধের নিহতদের গায়েবানা জানাযা গতকাল শুক্রবার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি আমানুল¬াহ, গোমস্তাপুর ইউপি বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ইউপি জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা আর্জেন্ট প্রমূখ।




