নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : আকস্মিক বন্যাপ্রবণ এলাকার জলবায়ু পরিবর্তন, কৃষি ক্ষেত্রে অভিযোজন ও দুর্যোগ ঝুকি প্রশমন বিষয়ক সেন্সিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছেশেরপুরের নালিতাবাড়ীতে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার পোড়াগাঁও ফার্মাস ক্লাইমেট ফিল্ড স্কুলে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার (সিডিএমপি-২/ডিএইপার্ট) প্রজেক্টের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ইউসুফ আলী। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাশ চন্দ্র পাল প্রধান অতিথি ও প্রকল্প কমকর্তা আসাদুল্লাহ হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, সোহেল রানা, ক্লাবের সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ। কর্মশালায় কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন লোক অংশগ্রহণ করেন।




