ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৮:০২ অপরাহ্ণ
কমলগঞ্জে অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকানের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার মুন্সীবাজারে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ব্যবসায়ী খালিক মিয়ার মোহাম্মদিয়া হোটেল এন্ড রেষ্টুরেস্ট, মাহফুজ মিয়ার মোবাইল এন্ড কম্পিউটার ও একটি পান সিগারেটের দোকান আগুন লাগে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের আগুন নির্বাপনকারী দল এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় ৩টি দোকান সম্পূর্ণভাবে ভূষ্মিভূত হয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। পাশে থাকা সোনালী ব্যাংক মুন্সীবাজার শাখা, সৌদিয়া হোটেল, অভি ভেরাইটিজ ষ্টোর আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক ইব্রাহীম আহমদ জানান, রাত পৌনে ৩টায় স্থানীয় মসজিদে ইমাম আগুন লেগেছে বলে ঘোষণা করলে এলাকার সবাই এসে মোহাম্মদিয়া হোটেলে থাকা লোকজনকে পিছনের দরজা ভেঙ্গে বের করেন। প্রত্যক্ষদর্শীরা জানান বৈদ্যুতিক সট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা গেছে।

Need Ads
error: কপি হবে না!