ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে শিম চাষ করে দারিদ্রতা জয় করছেন কৃষকরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৪ ১:০২ পূর্বাহ্ণ

Mohadevpur Picture_08-01-2014মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : শিম চাষ করে দারিদ্রতা জয় করছেন নওগাঁর মহাদেবপুরের কৃষকরা। শীতকালীন সবজি শিমের দাম ভাল পাওয়ায় দারিদ্রতা মোকাবেলা সহজ হয়েছে কৃষকদের। অনুকুল আবহাওয়ায় শিমের ভাল ফলন ও ভাল দাম পেয়ে আর্থিক ভাবে ব্যাপক লাভবান  হচ্ছেন কৃষক।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগেও এই এলাকায় শুধু মাত্র বাড়ির আঙ্গিনা ও আশপাশের পতিত জমিতে নিজের পরিবারের চাহিদা মেটাতে শিম চাষ করত বাড়ির মেয়েরা। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এখন সেই শিমের চাষ বাড়ীর আঙ্গীনার গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মাঠের পর মাঠে। উপজেলার ঝারগ্রাম, ল²ীপুর, ভালাইন, দোহালী, শিবরামপুর, এনায়েতপুর ও রামচন্দ্রপুরসহ প্রভৃতি গ্রামের মাঠে মাঠে এখন সবুজ শিমের সমারোহ। বাণিজ্যিকভাবে শিম চাষ করে দারিদ্রতা জয় ও সংসারের স্বচ্ছলতা এনেছেন এসব গ্রামের প্রায় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী। মৌসুমের শুরুতে শিম ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রম দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শ ও সুষ্ঠ পরিচর্যায় শেষ পর্যন্ত শিমের ফলন ভাল হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দামও রয়েছে ভাল। শিম বিক্রি করতেও কৃষকদের কোন ঝামেলা পোহাতে হচ্ছে না। জমি থেকেই পাইকাররা শিম ক্রয় করে নিয়ে যাচ্ছেন বাজারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ উপজেলায় এবার প্রায় দেড় হাজার হেক্টর জমিতে শিমসহ শীত কালীন অন্যান্য সবজি চাষ হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!