ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে ১৫ বছর পর জামায়াত-শিবিরের বিক্ষোভ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৭:৪০ অপরাহ্ণ

Bnp-2 copyইসলামপুর (জামালপুর)  প্রতিনিধি : একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে জামালপুর জেলার ইসলামপুরে ১৫ বছর পর জামায়াতে ইসলামী ও শিবিরের উপজেলা শাখার নেতাকর্মীরা ‘নারায়ে তাক্বীর আল্লাহু আকবার’ ধ্বনিতে থানা সদরে বিএনপি‘র সাথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক খলিলুর রহমান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আানাছারীর নেতৃতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্ত্বরে পথসভা করে।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা শফিকুল ইসলাম, শিবির ইসলামপুর উপজেলা শাাখার সভাপতি আবু মূসা ,সাধারণ সম্পাদক আবুল কালাম ও তথ্য গবেষণা সম্পাদক এসএম শফিকুল, জাকিউল ইসলাম তিব্বত, ভিপি জাহাঙ্গীর, আনিছুর রহমান আনিছ, যুবদলের আহ্বায়ক প্রভাষক নুলে আলম মনির, ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ বাদশা, শহিদুল্লাহ লিটন প্রমুখ। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপি‘র নির্বাহী কমিটির সদস্য সাবেক এম এপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু নেতৃত্বে অবরোধের পৃথক আরো একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে বটতলা চত্তরে পথসভা করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!