মৌলভীবাজার প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের পেশাগত দায়িত্ব পালন করতে দিয়ে ঢাকার রাজপথে সিনিয়র রিপোর্টার সুইটি সায়মন ও ষ্টাফ ফটো করেসপন্ডেন্ট জাহিদ সায়মন চঞ্চল দুর্র্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মৌলভীবাজারের সাংবাদিকরা।বুধবার দুপুরে এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই জেলা প্রতিনিধি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও এনটিভি জেলা প্রতিনিধি এসএম উমেদ আলী, প্রেসক্লাবের সহ সভাপতি ও কালেরকন্ঠ জেলা প্রতিনিধি আবদুল হামিদ মাহবুব, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, দৈনিক জনতা প্রতিনিধি ফজলুল করিম ,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, বাংলাভিশন জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, মাছ রাঙা টিভি জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইটিভি জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, ইনডিপেনডেন্ট টিভি জেলা প্রতিনিধি আনহার আহমেদ শমশাদ, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি দেওয়ান মুক্তাদির গাজী, জিটিভি জেলা প্রতিনিধি এম শাহাজান আহমদ, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, এসএ টিভি জেলা প্রতিনিধি পান্না দত্ত, এটিএন নিউজ জেলা প্রতিনিধি প্রত্যুষ তালুকদা, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক ও বাংলানিউজ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ। এসময় সংবাদিকরা দুর্বৃত্তদের হামলায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।




