জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকের গোবিন্দগঞ্জে ১৮দলের ডাকা ৪৮ঘন্টা অবরোধের প্রথমদিন গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও রাস্তায় অবরোধ কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, রাজপথে থেকেই দম্ভকারী শেখ হাসিনার অবৈধ সরকারের পতন ঘটিয়ে রাজপথ ছাড়বো। মেরুদন্ডহীন নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী তফশীল দেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখান করেছে। দেশবাসীর ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার পরিনাম হবে ভয়াবহ। একদলীয় নির্বাচন প্রতিহত করতে তিনি দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা সামছুল ইসলাম মেম্বার, মাষ্টার আব্দুল লতিফ, আমিরুল ইসলাম, জমশর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক নুরুল আমীন সুজন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী তৈমুছ আলী, সাধারণ সম্পাদক শেখ আফতাব আলী, কালারুকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান আমরু, দক্ষিন খুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ, উপজেলা বিএনপি নেতা, সৈয়দ নজরুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছদরুল আমীন সোহান, দোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আলম, বিএনপি নেতা ইব্রাহীম আলী রাসেল, সামছুল হক মেম্বার, বদর উদ্দিন, আবুল বশর, এখলাছুর রহমান, ডাঃ মাসুক, শাহাব উদ্দিন, নিজাম উদ্দিন, আকল মেম্বার, সুন্দর আলী, আহবাব হোসেন, আলমগীর হোসেন, সিলেট মহানগর ছাত্র দল নেতা আনোয়ার হোসেন ময়না, আলী আমজদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম, সৈয়দ মনসুর আলী, জিল¬ুর রহমান মানিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল, যুগ্ম-আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, হেলাল আহমদ, মহানগর ছাত্রদল নেতা রাহেল আহমদ, ওয়াহীদ আহমদ সাজন, উপজেলা যুবদলের সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী লায়েক, সাজ্জাদুর রহমান, মাসুক আহমদ, উসমান আলী, আব্দুল মুকিত, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইমতিয়াজ আসাদ, রতন নাগ, কবির উদ্দিন, সেলিম আহমদ, ফয়ছল আহমদ সুমন, কামাল হোসেন, ফয়েজ আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এস, এম সেফুল, যুবদল নেতা মজনু মিয়া, বাহা উদ্দিন ফাহিম, ওলিউর রহমান, রিহাব আহমদ, রাগীব আলী, হীরা মিয়া, শন্তি মিয়া, লেবাছ হোসেন লাবন, সোনা মিয়া, মোশাহিদ আহমদ, জাউয়া কলেজ ছাত্রদল সভাপতি রাসেল আহমদ, ছাত্রদল নেতা প্রিন্স দত্ত, নূরুল আমিন, সোয়েব আহমদ, আব্দুল হেকিম, রেজাউল, আমিরুল ইসলাম, মিজানুর রহমান ফজলু, বেলায়েত হোসেন লাকি, মামুন আহমদ, তারেক আহমদ প্রমুখ।
এদিকে ছাতকে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধিন বিএনপি ও সহযোগী সংগঠন অবরোধের সমর্থনে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। পৌর বিএনপির সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন মহি’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা ছুরত, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান সুহেল, পৌর যুবদলের আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, বিএনপি নেতা ফরিদ মিয়া, ছালিক মিয়া চৌধুরী রুকন, শাহীনুল হক চৌধুরী, আব্দুল কাদির, কামাল চৌধুরী, শংকর কুমার দাস, শাহ নেওয়াজ চৌধুরী, আব্দুর রশিদ, কামরুল হাসান চৌধুরী বিপ্লব, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, আশরাফ চৌধুরী মাছুম, সৈয়দ আহমদ লেচু, আজিজুর রহমান আয়েছ, ইয়াহইয়া আবেদিন বাবু, যুবদল নেতা মনসুর আহমদ, খলিলুর রহমান খলিল, আশিক মিয়া, আনোয়ার হোসেন, রফিক আলী, আনোয়ার খান, ছাত্রদল নেতা জসিম উদ্দিন সালমান, তোফাজ্জল হোসেন রুমেল প্রমুখ। সভায় বক্তারা অবরোধ কর্মসূচি পালনে সর্বস্থরের নেতাকর্মীর প্রতি আহবান জানান।




