ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচীর প্রথম দিন সড়ক ও রেলপথঅবরোধ, অগ্নি সংযোগ, সংঘর্ষের মধ্যে অতিবাহিত হয়েছে। পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ কারীদের পুলিশ লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দেয় তাদের। এসময় পুলিশ আটক করেছে ১১জনকে।
মঙ্গলাবার সকাল থেকেই বিএনপি’র নেতাকর্মীরা শহরের বেশ কয়েকটি রাস্তায় কাঠেরগুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে । সকাল ১০ টায় পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ওয়াহেদ নেওয়াজ লিটুকে আটক করে পিকআপে তোলার চেষ্টা করলে বিএনপি’র কর্মীরা তাকে ছিনিয়ে নেয়। আগের রাতে শহরের কয়েকটি স্থানে আগুন লাগিয়ে দেয় জামায়াত-বিএনপি। বিভিন্নস্থানে তারা ১২ টি গাড়ি ভাংচুর করে ও শহরে একটি ট্রাক পুড়িয়ে দেয়। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। আহত হয় ৫ জন। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।
অবরোধের কারনে বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল ১০ টায় একটি ট্রেন ছেড়ে গেছে।




