ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলের নজরুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৬, ২০১৩ ১:৪৫ অপরাহ্ণ

Nozrulশাহ আলম, কালিহাতী ( টাঙ্গাইল) : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩. প্রতিযোগিতায় টাঙ্গাইলের নজরুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২৫ নভেম্বর সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার এস.এম শামছ উদ্দিন আজাদ চৌধুরী এবং  ডিডি ঢাকা বিভাগ (প্রাথমিক শিক্ষা) মো. মাহফুজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ওই তথ্য জানানো হয়।  তিনি জেলার কালিহাতী উপজেলাধীন ৩৯ নং খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মো. নজরুল ইসলাম ২০০০ সালের ১৪ নভেম্বর সরাসরি প্রধান শিক্ষক হিসাবে কালিহাতী উপজেলার আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে ৩ বছর এবং হরিপুর স. প্রা. বিদ্যালয়ে ১ বছর পূর্ণ হতে না হতেই কালিহাতী  উপজেলার  সর্ববৃহৎ খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী হন। ২০০৪ সালের ১৯ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ে যোগদান করে দৃঢ়তার সাথে বিদ্যালয়টি পরিচালনা করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার দক্ষতায় ও বিচক্ষণতায়  সহকর্মীদের সাথে নিয়ে ওই বিদ্যালয়কে ২০০৮ এবং ২০১০ সালে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম ও তার সহকারী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমি সফলতা এনেছে।আমি তাদেরকে অভিনন্দন জানাই। নবাগত উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া পারভিন জানান, স্কুলটির সুন্দর পরিবেশ,আকর্ষনীয় পাঠদান, নিয়ম-কানুন খেলা-ধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করে কৃতিত্ব অর্জন করায় আমি অভিভূত।
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নজরুল ইসলাম বলেন, এলাকাবাসী,  আমার প্রিয় সহকর্মীবৃন্দ, পরিচালনা পরিষদ, অভিভাবক মন্ডলী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন আমাকে সার্বিক সহযোগিতার কারণে এই সফলতা এসেছে বলে আমি মনে করি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

Need Ads
error: কপি হবে না!