তানোর প্রতিনিধি : জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় রাজশাহীর তানোরে উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষনার পর পরই তানোর থানা মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-হাসানুল কবির রবীন সরকারের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিপ্লব মাহমুদ, তানোর পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রায়হানুল হক, অন্যতম সদস্য জুয়েল রানা, মিজানুর রহমান, তানোর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ন সম্পাদক দিপু সরকার, সদস্য হিরা প্রামানিক, মুক্তার হোসেন প্রমূখ।




