ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার চাটমোহরে বিএনপির বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৪, ২০১৩ ৭:৩৮ অপরাহ্ণ

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : নির্বাচনকালীন মন্ত্রীসভা পুনর্গঠনের প্রতিবাদে, বিরোধী দলের আটক নেতা-কর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে পাবনার চাটমোহর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৩টায় পাবনা-৩ এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজার নেতৃত্বে চাটমোহর উপজেলার আফ্রতপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে পৌর-সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ.শেষে স্টার মোড়ে গিয়ে এক পথ সমাবেশে মিলিত হয়। পথ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ এম জাকারিয়া, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিখন বিশ্বাস, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মাহমুদ আলম, মূলগ্রাম ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক লিটন বিশ্বাস, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোতালেব মাষ্টার, বিএনপি নেতা মো. আশরাফ আলী, সুজন সরকার, ফারুক প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!