শাহআলম কালিহাতী টাঙ্গাইল: টাঙ্গাইলে ৩শ’শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।টাঙ্গাইল মডেল থানার এস,আই.মাসুদ রানা বাদী হয়ে শনিবার ভাংচুর ও ককটেল নিক্ষেপ সহ সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৯জনের নাম সরাসরি উল্লেখ করে এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড:ফরহাদ ইকবাল সহ অষ্ণাত ৩শ শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মামলা দায়ের করে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট,পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিবেশ নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয় এবং ৩শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২২ নভেম্বর নিরালা মোড়ে বিএনপি- পুলিশ সংঘর্ষে প্রায় ৩০জন পুলিশ সহ বিএনপি নেতা কর্মি আহত হয়েছে।




