আজহারুল হক, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে দূর্বৃত্তরা বিষ ঢেলে ৫০ হাজার টাকার পোনা মাছ নিধন ও খামার মালিকের রান্না ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনাটি ঘটে উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে। এ ঘটনায় খামার মালিক নিজাম উদ্দিন বাদী হয়ে রোববার গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পুর্ব পরিকল্পনা অনুযায়ী খামারে বিষ ঢেলে মাছ নিধন ও রান্না ঘর দিয়ে পুড়িয়ে দেয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব মিয়া জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপ-পরিদর্শক তাজুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।




