ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় গাঁজাসহ মোস্তাক খা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৩ নভেম্বর শনিবার রাত ৯টার সময় ডুমুরিয়ার টিপনা বালিয়াখালীর মো. হাবিবুর রহমান গাজীর চায়ের দোকানের সামনে থেকে তাকে ৫ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। সে বালিয়া খালী গ্রামের আব্দুল মজিদ খা ছেলে। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে। মোস্তাককে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, মোস্তাক দীর্ঘদিন যাবত গাজা বিক্রয় করে আসছে।




