রামগঞ্জ (লক্ষীপুর)প্রতিনিধি : রামগঞ্জ হাসপাতালে ফাতেমা বেগম (৩০) নামের এক গৃহবধু পেট থেকে অপারেশনের মাধ্যমে সাড়ে ৬ কেজি ওজনের টিউমার অপসারন করা হয়েছে। হাসপাতালে ডা: মোস্তাক আহমেদ ও ডা: সফিকুর রহমান অপারেশন মাধ্যমে গৃহবধুর পেট থেকে টিউমারটি অপসারন করেন।
ফাতেমা বেগমের স্বামী সুমন মিয়া জানান, তার স্ত্রীর পেটে টিউমারের ব্যথা-বেদনা থেকে আরগ্য পেতে দীর্ঘদিন ধরে কবিরাজী, ইউনানী, হেকিমী ঔষধপথ্য খেয়ে নানা রকম চিকিৎসা নিয়েও আরগ্য না পাওয়ায় শুক্রবার ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার ফেমাস হাসপাতালে ভর্তি হয়। রোগী ফাতেমা বেগম সুস্থ আছেন।




