ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটাবের উদ্যোগে এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে ওই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি এম মোকাদ্দেস আলীর সভাপতিত্বে ওই এডভোকেসী সভায় যক্ষ্মা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাবের প্রতিনিধি কামরুজ্জামান, মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ (রানা) প্রমূখ। এ সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




