ads

শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা থেকে ১৩ জন আটক: সিটিটিসি

খবর টি পড়েছেন : ২,১৫০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

Shamol Bangla Ads

অভিযান শেষে পুলিশের এই ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, আমাদের কাছে তথ্য ছিল নতুন একটি উগ্রবাদী সংগঠন অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছে। মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে এমন তথ্যের ভিত্তিতে ‘অপারেশন হিলসাইড’ চালানো হয়। ঢাকায় একজনকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন। জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এছাড়া ৩ শিশুও আছে।

সিটিটিসি প্রধান আরও বলেন, আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

আটক ১০ জন হলো, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়নগঞ্জের মেঘনা (১৭), নারায়নগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (০৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার মোছাঃ সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম(৪০) ও মোছাঃ হাবিবা বিনতে শফিকুল (২০)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে পরবর্তী সংবাদ সারাদেশে ডেঙ্গু রোগী বেড়েছে দশগুণ : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads