ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার অধীনেই নির্বাচন : সৈয়দ আশরাফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ১০:১৯ অপরাহ্ণ

ashraf_শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঘোষিত তফসিল অনুয়ায়ীই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, এর কোন হেরফের হবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। তিনি ৪ ডিসেম্বর বুধবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের ওই কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  আশরাফ বলেন, এরশাদের বিষয়ে কথা বলার সময় এখনও হয়নি। সময় হলে দেখবেন। তিনি বলেন, যারা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে তারা দেশে গণতান্ত্রিক সরকার চান না।
তিনি আরও বলেন, যত বাধাই আসুক আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্য সব রাজনৈতিক দলও নির্বাচনে আসবে। কারণ, তাদের নির্বাচনে না আসার কোন যুক্তি নেই।
তিনি বিরোধী দলের আন্দোলনের বিষয়ে বলেন, হরতাল, সন্ত্রাস দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না। শেখ হাসিনা যখন আন্দোলন করেছিলেন, তখন জনগণের সাথে রাস্তায় নেমে এসেছিলেন। আর খালেদা জিয়া আন্দোলনের নামে হামলার নির্দেশ দিয়ে ঘরে বসে বসে ঘুমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!