ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্বদলীয় সরকারের অধীনে তফসিল ঘোষণা করলে দেশ অচল করে দেওয়া হবে : বিএনপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২২, ২০১৩ ৬:৪৯ অপরাহ্ণ

Fakhrulশ্যামলবাংলা ডেস্ক : নির্দলীয় তত্বাবধায়ক সরকার পুনর্বহাল না করে সর্বদলীয় সরকারের নামে দলীয় সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচি দিয়ে দেশ অচল করে দেয়ার হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২২ নভেম্বর শুক্রবার সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে ওই হুমকি দেন।
ফখরুল বলেন, নির্দলীয় সরকার না দিয়ে যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে দেশ অচল করে দেয়া হবে। আমাদের রাজপথে নেমে আসতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রবিবার সারাদেশে উপজেলা, থানা ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দেন ফখরুল।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে।ৃ এই সরকার আবার ফিরে এলে স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এ সরকারের বিরুদ্ধে জনগণকে রাজপথ দখলের আহ্বান জানান মির্জা ফখরুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!