জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি হোটেল থেকে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন হোটেল থেকে ওই জরিমানা আদায় করা হয়।
নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে শহরের শিমুল রেস্তুরা থেকে ১০হাজার, আলমাছ হোটেল থেকে ১৫হাজার, মিষ্টি মেলা থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফারুক আহমদ, থানার এসআই শাহিন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবরে শহরের ভাগ্যরাজ প্লাস, প্রীতিরাজ শাহীন হোটেল, সাহেরা হোটেল, আপন হোটেল, ভাই-ভাই রেস্টুরেন্ট, ভাগ্যকুল হোটেলসহ প্রায় সবকটি হোটেল বন্ধ করে দেয়া হয়।




