ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে চাঙ্গা হয়ে উঠছে জাপার রাজনীতি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ৪:৩৯ অপরাহ্ণ
বেতাগীতে চাঙ্গা হয়ে উঠছে জাপার রাজনীতি

বেতাগী (বরগুনা)  সংবাদদাতা : বেতাগীতে চাঙ্গা হয়ে উঠছে জাতীয় পার্টির রাজনীতি। সাথে সাথে তাদের মধ্যে ছড়িয়ে পরেছে নির্বাচনী   আমেজ ও উত্তাপ।দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ,প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বিশেষ করে উপজেলার পার্শ্ববর্তী এলাকা বাকেরগঞ্জের এমপি দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার মন্ত্রী সভার সদস্য হওয়ায় করা হয়েছে মিষ্টি বিতরণ। নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ,উচ্ছাস।এখন প্রতিদিনই চলছে সভা-সমাবেশ আর নেতাদের জয়গান।
নাটকীয় ভাবে মহাজোট ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওযার ঘোষনা ও  নির্বাচনকালীন সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রী সভার সদস্য হিসেবে শপথ নেওয়ায় ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা ফিরেপেয়েছে নতুন প্রান।বিভিন্ন কর্মকান্ডে জোটের শরীক দল জাতীয় পার্টিকে মুল্যায়ন না করায় আওয়ামীলীগের প্রতি জাপার ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।কিন্ত এ ঘটনায় পুরনো হিসেব- নিকেশ পাল্টেগেছে।নেতাকর্মীদের মাঝেও কমেগেছে দুরত্ব এমনটাই জানিয়েছেন জাপার একাধিক নেতা-কর্মি।  মঙ্গলবার আনন্দ শোভাযাএা শেষে দলীয় কার্যালয় উপজেলা জাপার সহ-সভাপতি নাসির উদ্দিন পানু মলি­কের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক  গোলাম কিবরিয়া নওরোজ, পৌর জাপার সভাপতি নাসির উদ্দিন পিযুষ,যুবসংহতির সভাপতি শহীদুল ইসলাম, জাতীয় ছাএ সমাজের সভাপতি হারুন-অর-রশীদ স্বপন, সাধারন সম্পাদক মো: রুবেল মল্লিক,পৌর ছাএ সমাজের সভাপতি স্বপন তালুকদার, শ্রমিক পার্টির সভাপতি মো: আলমগীর কবির, শ্রমিক নেতা খাইরুল ইসলাম,শাহীন আলম,নান্টু সিকদার,মো:শাহজাহান,মিলন তালুকদার,তোকাব আলী ও সাঈদ সিকদার।
বেতাগী পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  গোলাম কিবরিয়া নওরোজ বলেন,‘মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ মন্ত্রীত্ব পাওয়ায় আমারা ভীষন খুশী।এখানে জাপা একটি শক্তিশালী দল আওয়ামীলীগ তা মনে না করলেও আগামী নির্বাচনে তা প্রমান করে দেব।নির্বাচনের বিষয় যে,কোন মেরুকরনের সাথে জাপা থাকবে।’ নাম প্রকাশে অনেচ্ছুক জাপার একাধিক নেতা আরও বলেন, এত দিন আওয়ামীলীগ একলা চলোনীতিতে চলছে।একগুয়েমী রাজনীতির ফলাফল কখনোই ভাল নয়।জোটের শরীক দল হয়ে আওয়ামীলীগের এহেনো আচরন কোন ভাবেই মেনে নিতে পারছিলনা। এত দিন জাপা মহা জোটের একটি অংশ হলেও এখন আর নেই।তাই যে কোন সময় কঠিন  সিদ্বান্ত নিতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!