শাহআলম কালিহাতী (টাঙ্গাইল) : কালিহাতী উপজেলার কাজী বাড়ী গ্রামের তমেজ উদ্দিন নামের এক ব্যাক্তি হত্যা মামলায় ৭জনকে যাবত জীবন কারা দন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যককে বিশহাজার টাকা জরিমানা অন আদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে টাঙ্গাইল অতিরিক্ত জজ দ্বিতীয় আদালত বিচারক জেসমিন আরা বেগম এদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন ,উপজেলার কাজী বাড়ী গ্রামের বাবুল মিয়া,সহর আলী,আলাউদ্দিন,ফজল মিয়া,গধু মিয়া,এরশাদ আলী ও হায়াত আলী। এরা সবাই টাঙ্গাইল জেলা গারাগারে রয়েছেন।
জানাযায়, ২০০৪ সালে আব্দুর রশিদ এর ছেলে তমেজ উদ্দিনকে পূর্ব শত্রুতার জের ধরে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পাশের ধান ক্ষেতে ফেলে রাখে।




