ads

শুক্রবার , ৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বোরো আবাদে গুটি ইউরিয়া ব্যবহারের ওপর শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৯, ২০১৪ ৬:১৯ অপরাহ্ণ

Sherpur Pic-2স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় বোরো আবাদে গুটি ইউরিয়া ব্যবহারের ওপর এক শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার নকলা উপজেলার ধনাকুশা এলাকার কৃষক সাখাওয়াত হোসেনের বাড়ীর আঙিনায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মাঠ দিবসে বিআর-২৯ ধান আবাদে গুটি ইউরিয়া ও গুড়া ইউরিয়া ব্যবহার করে একর প্রতি ফলন পার্থক্য পাওয়া গেছে প্রায় ১৪ মণ। একই জমিতে গুড়া ইউরিয়া ব্যবহারে একর প্রতি ফলন হয়েছে যেখানে ৬২ মণ ধান আর গুটি ইউরিয়ার ব্যবহারে একই জমিতে ফলন মিলেছে একর প্রতি ৭৬ মণ।
আইএফডিসির সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উত্পাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প-আপি এ মাঠ দিবসের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর খামারবাড়ীর শস্য উৎপাদন বিশেষজ্ঞ কৃষিবিদ বিলাস চন্দ্র পাল। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএফডিসি বিশেষজ্ঞ আবুল হোসেন মোল্লা, ফজলুল হক, এফএমও আবু বকর সিদ্দিক, কৃষক আব্দুর রহমান, সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
ওই শস্যকর্তন মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আইএফডিসির পক্ষ থেকে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন কৃষক-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!