সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে আদিবাসীদের নিরাপত্তা ও ভূমি সংক্রান্ত বিষয়ে আদিবাসী নেতা নেত্রী ও সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা ও মানব বন্ধন ২০ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার ফুরকুটি ডাঙ্গা আদিবাসী কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
আদিবাসী সামাজিক সংগঠনের সভাপতি জগেন্দ্র নাথ পাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা উলেখ করে বক্তব্য প্রদান করেন তিলনা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আদিবাসী নেতা ভুট্রুপাহান, অন্যানদের মধ্যে আদিবাসী সামাজিক সংগঠনের নেতা মহিন্দ্র টপ্য, আদিবাসী সামাজিক সংগঠনের নেত্রী জুলিয়ানা সরেন, লুচিয়া টুডু, সাপাহার প্রেসক্লাবের সভাপতি মোঃ তছলিম উদ্দীন, আর টি ভি নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ রকি, সাবেক ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে আদিবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে ফুরকুটি ডাঙ্গা সড়কে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।




