ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের ৬টি আসনে আ’লীগের মনোনয়ন দৌড়ে ৪৪ নেতা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৩ ৮:৪৬ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0ইয়ানুর রহমান (যশোর) : আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে দলীয় মনোনয়নের দৌড়ে শামিল হয়েছেন আওয়ামী লীগের ৪৪ জন নেতা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই নেতারা ইতোমধ্যেই দলের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
এতদিন তারা মাঠে ময়দানে কর্মীদের কাছে সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলে আসছিলেন। দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার মাধ্যমে এবার তারা দলের হাইকমান্ডকেও জানালেন তাদের সেই ইচ্ছার কথা।
এখন মনোনয়ন প্রত্যাশী এই নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও তাকিয়ে আছেন দলের হাইকমান্ডের দিকে।
দলীয় সূত্র জানিয়েছে, যশোরের ৬টি সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অনেক আগে থেকেই মাঠ পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কেন্দ্রেও লবিং চলছে।
এরই মধ্যে ‘নৌকার মাঝি’ নির্ধারণের জন্য গত ১০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ১৭ নভেম্বর পর্যন্ত এ মনোনয়ন বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম চলে। শেষ দিন পর্যন্ত এখানকার ৬টি নির্বাচনী এলাকা থেকে মোট ৪৪ জন মনোনয়নপত্র কিনেছেন।
দলীয় সূত্র জানায়, যশোর-৩ সদর আসন থেকে ৭ জন প্রার্থী দলের মনোনয়ন কিনেছেন। এরা হলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান পিকুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক কাজী নাবিল আহম্মেদ ও সদর উপজেলা শাখার সভাপতি মোহিত কুমার নাথ ও মেজর (অব.) বনি। তবে শিল্পপতি এসএম কামাল হোসেন মনোনয়ন কিনেছেন বলে শোনা গেলেও কোন মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়নি।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে ১১ আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র কিনেছেন। তারা হলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলী রায়হান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা যুবমহিলা লীগের সভাপতি ও ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তাফা আনোয়ার পাশা জামাল, বঙ্গবন্ধু আইন পরিষদের সাধারণ সম্পাদক এবিএম আহসানুল হক আহসান, যুবলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন এবং সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন।
যশোর-১ (শার্শা) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ৫জন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুজিবুদ্দৌলা সরদার কনক, বেনাপোল পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের উপ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু ও সুপ্রিমকোর্টের আইনজীবী ড. একেএম আখতারুল কবীর।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র সংগহকারী হলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য হায়দার গণি খান পলাশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল কাজল, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সাংসদ রণজিৎ কুমার রায়, জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব ও স্থানীয় আওয়ামী লীগ আলমগীর হোসেন।
যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে দলের মনোনয়নপত্র ক্রয় করা ৫ নেতা হলেন, সংসদ সদস্য খান টিপু সুলতান, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আব্দুল মজিদ ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী।
যশোর-৬ (কেশবপুর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ৯ জন। তারা হলেন, সাবেক শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেকের স্ত্রী ইসমত আরা সাদেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক পৌর মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আলহাজ শেখ আব্দুর রফিক, ঢাকা জজ কোর্ট’র এপিপি হোসাইন মোহাম্মদ ইসলাম, পৌর কাউন্সিলর বিপুল সিদ্দিকী ও সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী আব্দুল মান্নান।
এদিকে মনোনয়ন ক্রয়ের মধ্যে দিয়ে আওয়ামী শিবিরে বইছে নির্বাচনী আমেজ। তবে দলের মনোনয়ন ক্রয়ের পর থেকে নেতাকর্মীদের মনে একটাই প্রশ্ন কে কে হচ্ছেন নৌকার মাঝি।
যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ৪৪ জন নেতা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এখন দলীয় হাইকমান্ড যাদের মনোনয়ন দেবেন, তারাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে ঝাপিয়ে পড়বেন।

Need Ads
error: কপি হবে না!