ads

শনিবার , ৭ মার্চ ২০২০ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগ, শেরপুর পৌরসভা, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী (উপ-সচিব), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হুইপ কন্যা সাদিয়া রহমান অপি। পরে জেলা শিশু একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন হুইপ আতিক। এর আগে অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণটি পাঠ করেন ৩ জন ক্ষুদে শিক্ষার্থী।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!