ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রী ঠাকুরগাঁওয়ে নেতারা ঢাকায়

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০১৩ ৬:৪৫ অপরাহ্ণ
মন্ত্রী ঠাকুরগাঁওয়ে নেতারা ঢাকায়

ঠাকুরগাঁও প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁওয়ে অবস্থান করলেও স্থাণীয়  সরকারি দল আওয়ামীলীগের জেলা ও উপজেলা পর্যায়ের কোন নেতা এলাকায় নেই। তার এখন ঢাকায়।
জানা গেছে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদন্দিতা করতে দলীয় মনোনয়ন সংগ্রহে ঢাকায় গেছেন আওয়ামীলীগ নেতারা। আঠারো দলের টানা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে মনোনয়ন কিনতে দলে দলে গেছে তারা। একাধিক সূত্র জানায় প্রথম দিন ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রতিদন্দিতার জন্য পানি সম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি রমেশ চন্দ্র সেন এবং জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড.ইন্দ্রনাথ রায় মনোনয়ন পত্র কিনে জমা দিয়েছেন। এ ছাড়া এ আসনে প্রতিদন্দিতার জন্য জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড.মকবুল হোসেন বাবু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী,সাংগঠনিক সম্পাদক এসএম মঈন,মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুবলীগ নেতা অরুনাংশু দত্ত টিটো ,যুব মহিলা লীগ নেত্রী তাহমিনা আক্তার মোল­া মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন। অন্য দিকে ঠাকুরগাঁও ২ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন  বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলাম,তার ছেলে সুজন ও তার ছোট ভাই মোহাম্মদ আলী,বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় ও হরিপুর উপজেলা চেয়ারম্যান শামিম  ফেরদৌস টগর এবং জেলা আওয়ামীলীগের দপ্তার সম্পাদক অ্যাাড.মোস্তাক আলম টুলু। অপর আসন ঠাকুগাঁও-৩ এর জন্য মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আখতার লিটা, সাবেক ইউপি  চেয়ারম্যান আব্দুল কাদের,সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পীরগঞ্জ সাবেক পৌর মেয়র কশিরুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা ও রাণীশংকৈল উপজেলার সাবেক প্রয়াত চেয়ারম্যান মিজানুর রহমানের ছেলে শাহারিয়ার আজম মুন্না।

Need Ads
error: কপি হবে না!