ঠাকুরগাঁও প্রতিনিধি : সংসদে এসে সংলাপ করার আহবান জানিয়ে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিএনপির উদ্দেশ্যে বলেন হরতাল জ্বালাও পোড়াও করে কি লাভ ? এতে মানুষ বিক্ষুদ্ধ হচ্ছে। আর দেশের সম্পদ ধবংস হচ্ছে। আপনারা নির্বাচনে আসুন জাতীয় পার্টিও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
রোববার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর নির্মাণের উদ্বোধণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড.মোকশেদ আলী,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন,থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল্ ইসলা স্বপন এবং অন্যরা




