শ্যামলবাংলা ডেস্ক : বহুল আলোচিত-সমালোচিত অবৈধভাবে অর্থের লেনদেনের (মানি লন্ডারিং) মামলায় খালাস পেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যৈষ্ঠ ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। একই মামলায় তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ১৭ নভেম্বর রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন ওই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকা জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা ও আর্চওয়ে বসানো হয়। সবাইকে তল্লাশি করে আদালতের ভেতরে ঢুকানো হয়। সকাল ১০টার দিকে পুলিশ গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে হাজির করে। আদালতে দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন্

উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়।




