ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দলীয় শীর্ষ নেতাদের রিমান্ডে নেয়ার প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ৭:০৬ অপরাহ্ণ
দলীয় শীর্ষ নেতাদের রিমান্ডে নেয়ার প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : নোয়াখালীর কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সহ বিএনপির কেন্দ্রীয় শীর্ষ ৫ নেতার গ্রেফতার, ৮ দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও নিদর্লীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের দাবীতে রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ল²ীপুর-১ রামগঞ্জ আসনের এমপি নাজিম উদ্দিন আহম্মেদের নেতৃত্বে শনিবার বিকেলে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ শহরস্থ নূরপ্লাজা মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি নাজিম উদ্দিন আহম্মেদ। অন্যদের মধ্যে বক্ত্যব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান বাহার, পৌর বিএনপির সভাপতি রফিক উল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক এ্যাড. তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদল সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, সহ-সভাপতি টিপু সুলতান ভূঁইয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, পৌর যুবদলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার, ভোলাকোট ইউপি যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন প্রমুখ। অনুষ্ঠিত সমাবেশে এমপি নাজিম উদ্দিন আহম্মেদ দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!