আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কুসুম্বী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের অবসরপ্রাপ্ত এসআই মোসলেম উদ্দীন বুধবার দিবাগত রাত ১০ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না—-রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী পিতা মাতা ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা পূর্ণরাষ্ট্রীয় মর্য্যাদায় দাফন করা হয়। নিঃসন্তান মুক্তিযোদ্ধা দীর্ঘদিন যাবত দূরারোগ্য রোগে ভুগছিলেন।




