মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ১৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা সদরের ধর্মপুর গ্রামেরওই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা সদরের ধর্মপুর গ্রামের শ্রীচরণের কিশোরী কন্যা বনি রানী (১২) সকাল ৯টার দিকে তার শয়ন ঘরের তালার তীরের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। সে কি কারণে আত্মহত্যা করেছে তার কোন কারণ জানা যায়নি। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।




