ads

রবিবার , ১২ নভেম্বর ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সাইড না দেয়ায় ট্রাকচালককে মারধর, ফেরাতে গিয়ে যুবক নিহত

ময়মনসিংহে ট্রাক ড্রাইভারকে মারধরের সময় ফেরাতে গিয়ে ছুরিকাঘাতে আবদুর রাজ্জাক রাকিব (২৩) নামে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। ১১ নভেম্বর শনিবার রাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জের টোলপ্লাজা এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে ফেরা যুবলীগ কর্মীদের হামলায় তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মাজহারুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, নির্বাচনী এলাকা ফুলপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি টোলপ্লাজা হয়ে ময়মনসিংহ শহরে আসছিলেন। প্রতিমন্ত্রীর গাড়ি পুলিশ পাহারায় চলে যায়। কিন্তু তাঁর বহরের একটি গাড়ি সাব্বির ফিলিং স্টেশনের বিপরীতে একটি ট্রাকের পেছনে আটকা পড়ে। ট্রাক থেকে সিটি করপোরেশনের চাঁদা তোলা হচ্ছিল। ট্রাকটি সাইড না দেওয়ায় ওভারটেকের সময় যুবলীগ নেতাকর্মীবাহী গাড়িতে ঘষা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে গাড়িতে থাকা নেতাকর্মী ট্রাকচালককে নামিয়ে মারধর করেন।

নিহত রাকিবের মামা মো. মামুন সরকার জানান, কয়েকজন যুবক একজন ট্রাকচালককে পেটাচ্ছিলেন। তাদের নিবৃত্ত করতে এগিয়ে যান রাকিবসহ কয়েকজন। হামলাকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় গাড়ি থেকে ছুরি বের করে রাকিবের পেটে ঢুকিয়ে দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যান। রাকিবের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।

Shamol Bangla Ads

এ ঘটনায় সাদেক আলী (৩০) ও শহীদ মিয়া (৪০) নামের আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Need Ads