মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা শ্রেষ্ঠ খামারী হিসেবে প্রধান মন্ত্রীর নিকট থেকে সনদ ও পুরস্কার গ্রহন করেছেন মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার বাসিন্দা মুজিবুর রহমান।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনে মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ খামারী নির্বাচিত হওয়ায় তিনি ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র উপস্থিত হয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহন করেন। মুজিবুর রহমান তার বাড়িতে স্বাস্থ্য সম্মত উপায়ে একটি বাড়ি একটি খামার করেছেন। সেখানে তিনি গরু, মুরগী, কবুতর পালন করেন। তিনি বায়ুগ্যাস প্লান্ট তৈরি করেছেন। এছাড়াও তিনি ফলজ ও বনজ বৃক্ষের বাগান করেছেন।




