মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে এক গৃহবধূ নিজ শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বশুর-শ্বাশুড়ির বকা খেয়ে মঙ্গলবার সন্ধ্যায় সে আত্মহত্যার চেষ্টা চালায়।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের রানা’র স্ত্রী মুনিয়া খাতুনকে (২৩) তার শ্বশুর মোফা বকাঝকা করে। এতে সে অভিমান করে নিজ ঘরের মধ্যে শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।




