ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫৫০ জন কৃষককে মাসকলাই প্রণোদনা প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০১৯ ৬:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ তেল ও ডালজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে শেরপুরে ৫৫০ জন কৃষককে মাসকলাই প্রণোদনা প্রদান করা হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ প্রনোদনা কৃষকদের মাঝে বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। ওইসময় উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। প্রণোদনার বীজ-সার পেয়ে খুশি কৃষকরা। তারা এসব বীজ-সার ব্যবহার করে ভালোভাবে আবাদ ফসল করবেন বলে জানিয়েছেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা বলেন, আগ্রহী কৃষকদের মাঝেই ওইসব প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে তেল-ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পাবে। এতে পুষ্টির ঘাটতি পূরণ ছাড়াও কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

Need Ads
error: কপি হবে না!