ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Shamol Bangla Ads

তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের উপর সরাসরি আঘাত।আমরা মনে করি গণমাধ্যমের টুঁটি চেপে ধরে কখনো আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ও সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরা হয়েছিল। শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার তাড়ানোর পরও যদি গণমাধ্যমের উপর আঘাত অব্যাহত থাকে জনগণ ভরসা পাবে কিসে?

এ ধরনের হামলা সুস্থ রাজনীতির অন্তরায় উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএফইউজে ও ডিইউজে শুরু  থেকেই স্বাধীন মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করে আসছে।

Shamol Bangla Ads

নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রথম আলো ও ডেইলি স্টারে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছ। বিশেষ করে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় নূরুল কবিরের ওপর হামলা একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডা বলেই আমরা মনে করি।

নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!