ads

সোমবার , ২৬ আগস্ট ২০১৯ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ও শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ পলিথিন জব্দ ॥ জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০১৯ ৯:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহর ও শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন জব্দ ও জরিমানা করা হয়েছে। ২৬ আগস্ট সোমবার পৃথক পৃথক ওই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সোমবার বিকেলে শেরপুর শহরের নয়ানীবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত, জহিরুল ইসলাম ও আরিফ ফয়সাল খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় সাড়ে ৪ মন পলিথিন জব্দ করা হয়। ওইসময় অবৈধ পলিথিন রাখার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান।

Shamol Bangla Ads

এছাড়া সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলাতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পৌর শহরের মধ্য বাজার এলাকায় ওই অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুত করার দায়ে দু’টি প্রতিষ্ঠানকে ১২শ টাকা জরিমানা আদায় করা হয়। ওইসময় বিভিন্ন দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করেন এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দোকানিদের সতর্ক করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!