পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় দুই বিএনপি নেতাকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। ১১ নভেম্বর সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার জটিয়াবর গ্রামের আশরাফ আলী (৬০) ও একই গ্রামের এয়াকুব আলী মাষ্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশীর আহমেদ জানান, আটককৃত দুই ব্যক্তি আগিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে তাদেরকে আটক করা হয়।




