ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ২:০৫ অপরাহ্ণ

bangladeshঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে আব্দুল মালেক (৪৮) নামে  বাংলাদেশী এক গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে গুরুতর আহত হয়েছেন। ১২ নভেম্বর মঙ্গলবার ভোররাতে ভারতের ফুলবাড়ি বিএসএফ-১২১ ক্যাম্পের জওয়ানদের ছোড়া গুলিতে আহত হন ওই গরু ব্যবসায়ী। তিনি হরিপুর উপজেলা মশাল ডাঙ্গী আমগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার ৩৬৭ এর সাব পিলার ৪ এর এলাকায় ওপার থেকে গরু আনার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ওই গুরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যাদুরাণী হাটে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের ওপারেই অব্দুল খালেক বিএসএফের গুলিতে আহত হয়েছেন।
অন্যদিকে,  একই উপজেলার বেতনা সীমান্তে সোমবার ভোরে একরামুল হক (৩৬) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে আহত হন। তার বাড়ি সদর উপজেলার রুহিয়া গ্রামে।

Need Ads
error: কপি হবে না!