ads

মঙ্গলবার , ২৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৫৮ মৃত্যু, শনাক্ত ১৪ হাজার ৯২৫

খবর টি পড়েছেন : ১৫৭
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৫৮ মৃত্যু, শনাক্ত ১৪ হাজার ৯২৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এটি করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ১৯ হাজার ৭৮৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনের করোনা শনাক্ত হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখিত ২৪ ঘণ্টায় মৃত ২৫৮ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১২০ জন নারী- এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের মধ্যে ৮৪ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ৬১, খুলনায় ৫০, রাজশাহীতে ২১, বরিশালে ১৩, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ১২ হাজার ৪৩৯ জন সুস্থ হয়ে উঠেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত মোট ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন করোনা থেকে সেরে উঠেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫ আগস্টের আগে খুলছে না শিল্প কারখানা পরবর্তী সংবাদ এত দিন প্রবাসীরা আমাদের দিয়েছেন এখন আমরা দেব…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads