ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে ৮৪ ঘন্টা হরতালের ৩য় দিনেও মানুষ আতংকে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ১:৫১ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3নীলফামারী প্রতিনিধি : নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দাবি এবং দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার ও বাসায় পুলিশি হামলার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল আহূত সারাদেশে টানা ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিনে নীলফামারীতে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালিত হচ্ছে। ভয়ে ও আতংকে জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু খোলা থাকলেও বাস চলাচল ও কোন কোন স্থানে অটো রিকশা চলাচলও বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী নেই বললেই চলে। হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল হচ্ছে। ব্যাংক, বীমা, অফিস- আদালতে কাজ হচ্ছে সতর্কতার সাথে। নাশকতা এড়াতে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন গরুত্বপূর্ণ স্থান ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Need Ads
error: কপি হবে না!