ads

রবিবার , ২ জুন ২০১৯ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০১৯ ৩:০৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ১ জুন শনিবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। যদিও নেইমারের বাবা ছেলের বিরুদ্ধে এমন অভিযোগকে সাজানো বলে দাবি করেন।

Shamol Bangla Ads

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউনিভার্সো অনলাইনের বরাত দিয়ে মার্কা ডটকম জানায়, ওই নারীর অভিযোগ অনুযায়ী, গত ১৫ মে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই ঘটনা ঘটে। তিনি দাবি করেন, ইনস্টাগ্রামের মাধ্যমে নেইমারের সঙ্গে তার পরিচয়। প্যারিসের একটি হোটেলে মাতাল এবং আক্রমণাত্মক অবস্থায় নেইমার তার সঙ্গে দেখা করতে আসেন। ওই ঘটনার দু’দিন পর তিনি ব্রাজিলে ফিরে যান এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় এতদিন প্রকাশ্যে কিছু বলেননি।

ধর্ষণের অভিযোগ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি নেইমার। ঘরের মাঠে কোপা আমেরিকাকে সামনে রেখে জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!