গাবতলী, বগুড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাবতলী শাহজাহানপুর আসনের জন্য গাবতলী উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান মনোনয়ন পত্র ক্রয় করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিনে তিনি এই মনোনয়ন পত্র ক্রয় করেন বলে দলিয় সুত্রে জানাগেছে। এব্যপারে আজম খানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ৪২-বগুড়া-৭ গাবতলী শাহজাহানপুর আসনের জন্য আ’লীগের মনোনয়ন পত্র ক্রয় করেন বলে জানিয়েছেন।




