জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকালে জাবা মেডিকেল সেন্টার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
উদ্বোধনকালে তিনি বলেন, চিকিৎসা বঞ্চিত মানুষদের পাশে দাড়াতেই তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকেন। বছরে চক্ষু, দন্ত ও মেডিসিনের উপর একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। এর জন্য ঢাকা ও সিলেট থেকে স্পেশালিষ্ট মেডিকেল টিম এনে ক্যাম্পে আসা রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। চিকিৎসাকে পেশা মনে না করে সেবা হিসেবে নিয়ে তিনি জাবা মেডিকেল সেন্টার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যেই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে সব ধরনের চিকিৎসা প্রদানের উপযুক্ত করে তুলেছেন। সকলের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি বেচে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ রাজিব দেবনাথ ও ডাঃ একেএম শফিউল কাদিরের নেতৃত্বে দন্ত রোগীসহ অর্ধশতাধিক রোগীর চিকিৎসা দেয়া হয়।




